insurancejobsbd@gmail.com রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আইডিআরএ’র উপপরিচালক পদে ২ জনের নিয়োগ চূড়ান্ত, ২১ জুনের মধ্যে যোগদান


প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৫:০৯

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’ র শূন্য পদসমূহে জনবল নিয়োগের অংশ হিসেবে 'উপপরিচালক' (গ্রেড-৭) পদে চূড়ান্ত নিয়োগপত্র জারি করা হয়েছে। ২০২৫ সালের ২৩ এপ্রিল প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে গঠিত বাছাই কমিটির সুপারিশ এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর এই চূড়ান্ত ফলাফল প্রকাশ করে আইডিআরএ।

চূড়ান্তভাবে নির্বাচিত ২ প্রার্থী হলেন- মো. মোরশেদুল আলম চৌধুরী, যার রোল নং- ১২০০০৭৪, পিতা- মো. শাহা আলম, হাটহাজারী, চট্টগ্রাম এবং অপরজন হলেন- মো. ইফতেখারুল ইসলাম, যার রোল নং- ১২০০০৮৭, পিতা- মো. শফিকুল ইসলাম, মাগুরা সদর, মাগুরা।

নির্বাচিত প্রার্থীরা জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী ২৯,০০০-৬৩,৪১০ (গ্রেড-৭) বেতনক্রমে বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এক্ষেত্রে যোগদানের পর থেকে প্রার্থীরা ২ বছর শিক্ষানবিশ হিসেবে থাকবেন। চাকরিতে যোগদানের সময় ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে যৌতুক না নেয়া এবং না দেয়ার অঙ্গীকারনামা দাখিল করতে হবে।

সংশ্লিষ্ট সিভিল সার্জনের নিকট থেকে শারীরিক সুস্থতার সনদ ও ডোপ টেস্টের রিপোর্ট জমা দিতে হবে। যোগদানের সময়েই স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী কর্তৃপক্ষের কাছে জমা দেয়া বাধ্যতামূলক।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের আগামী ২১ জুন, ২০২৬ তারিখের মধ্যে কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর যোগদানপত্র পেশ করতে নির্দেশ দেয়া হয়েছে। নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে উক্ত নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।

আইডিআরএ’র উপসচিব ও পরিচালক (প্রশাসন) বিশ্বজিত কুমার পাল স্বাক্ষরিত এই আদেশটি ইতোমধ্যে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরে এবং আইডিআরএ অফিসিয়াল ওয়েবসাইটে আপলোডের জন্য পাঠানো হয়েছে।

এমএসএস

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর