প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৯
গৌরবময় সাফল্যের ৪২ বছর পূর্ণ করল দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড। ১৯৮৫ সালের ২৩ এপ্রিল দেশের প্রথম বেসরকারি জীবন বীমা কোম্পানী হিসেবে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি আজ দুই লক্ষ মানুষের স্বপ্ন ও জীবিকার প্রধান সারথিতে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬) রাজধানীর কাওরান বাজারস্থ প্রধান কার্যালয় ‘এনএলআই টাওয়ারে’ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ৪২তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।
অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ন্যাশনাল লাইফ কেবল একটি বীমা প্রতিষ্ঠান নয়, এটি আজ দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। বর্তমানে কোম্পানিতে প্রায় ৫ হাজার স্থায়ী কর্মকর্তা-কর্মচারী ছাড়াও মাঠ পর্যায়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২ লাখ মানুষের বিশাল কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বিপুল জনগোষ্ঠীকে সঞ্চয়মুখী করার পাশাপাশি বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
দীর্ঘ ৪২ বছরের পথচলায় ন্যাশনাল লাইফের ঈর্ষণীয় কিছু অর্জনের মধ্যের রয়েছে- ২০২৫ সাল পর্যন্ত প্রায় ৭৫ লাখ মানুষকে বীমা নিরাপত্তার আওতায় আনা হয়েছে। গ্রাহকের আস্থা রক্ষায় এ পর্যন্ত ১২,২২০ কোটি টাকা বীমা দাবী পরিশোধ করা হয়েছে।
প্রিমিয়াম আয় হয়েছে ২১,৩২০ কোটি টাকা এবং লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৭,০১৮ কোটি টাকায়। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে প্রায় ৬,২৪১ কোটি টাকা বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি।
সর্বোচ্চ বীমা দাবী পরিশোধের জন্য ন্যাশনাল লাইফ ২০২৩ ও ২০২৪ সালে টানা দুবার বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় সম্মাননা লাভ করে। এছাড়া শীর্ষ করদাতার সম্মাননা ও দেশি-বিদেশি অসংখ্য পদক প্রতিষ্ঠানটির সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে।
প্রতিষ্ঠা দিবসের কেক কাটা ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক তাহের, পরিচালক রাজিয়া সুলতানা, পরিচালক নাহরীন রহমান, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাসুদ হোসেন, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ-সহ কোম্পানির নির্বাহীবৃন্দ।
এমএসএস
মন্তব্য করুন: