insurancejobsbd@gmail.com সোমবার, ২ মার্চ ২০২৬
১৮ ফাল্গুন ১৪৩২

আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলমের পদত্যাগ


প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১০:৫৫

দেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ’ব্যক্তিগত অনিবার্য কারণ’ উল্লেখ করে আজ সোমবার (২ মার্চ) তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র দাখিল করেছেন।

সরকারের সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ)’র চেয়ারম্যান হিসেবে যোগদান করেন।

যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেয়া হয়। এই হিসাবে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালের ৮ সেপ্টেম্বর।

আইডিআরএ সূত্রে জানা গেছে, ড. এম আসলাম আলম ব্যক্তিগত কারণে প্রায় দুই সপ্তাহ আগে এক সভায় পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। আজ তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এমএসএস

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর