insurancejobsbd@gmail.com বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

আইডিআরএ’র উপপরিচালক পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, মৌখিক পরীক্ষা ৩ ফেব্রুয়ারি


প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৮

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র ৭ম গ্রেডভুক্ত উপপরিচালক পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ০৩ ফেব্রুয়ারি মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শনিবার (৩১ জানুয়ারি) কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) ও বাছাই কমিটির (৬ষ্ঠ-১১তম গ্রেড) আহবায়ক মো. ফজলুল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইডিআরএ’র প্রশাসন-১ শাখা থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ এপ্রিল ২০২৫ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে উপপরিচালক পদে নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্ধারিত রোল নম্বরধারী প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ০৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৩টায় আইডিআরএ’র কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এমএসএস

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর