প্রকাশিত:
২২ জানুয়ারি ২০২৬, ১৫:৩৭
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র ৬ষ্ঠ ও ৭ম গ্রেডভুক্ত দুটি পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আইডিআরএর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ষ্ঠ গ্রেডভুক্ত প্রোগ্রামার পদের জন্য যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ০২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে। এ পরীক্ষা সকাল ৯:৩০ মিনিট থেকে শুরু হবে।
অন্যদিকে, ৭ম গ্রেডভুক্ত উপপরিচালক পদের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে। লিখিত পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ১২:৩০ মিনিট থেকে ২:৩০ মিনিট পর্যন্ত।
পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের আবেদনপত্রের কপি (Applicant’s Copy), প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। প্রবেশপত্র আইডিআরএর নির্ধারিত ওয়েবসাইট idra.teletalk.com.bd থেকে ডাউনলোড করা যাবে।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও অন্যান্য শর্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
এমএসএস
মন্তব্য করুন: