insurancejobsbd@gmail.com রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩

কর্পোরেট সুশাসনে ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড’ পেল চার্টার্ড লাইফ


প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৪

কর্পোরেট সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতার অনন্য স্বীকৃতি হিসেবে ‘১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স, ২০২৫’-এ সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

সম্প্রতি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ এমদাদ উল্লাহ।

পুরস্কার গ্রহণকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আবু আহমেদ কবির, হেড অব অডিট রাজীব রায় এবং কোম্পানি সচিব জি.এম. রাশেদ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবসায়িক কার্যক্রমে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের অবিচল প্রতিশ্রুতিরই প্রতিফলন এই সম্মাননা। এই অর্জন আগামী দিনে গ্রাহকদের আরও উন্নত ও স্বচ্ছ সেবা দিতে প্রতিষ্ঠানটিকে অনুপ্রাণিত করবে।

 

এমএসএস

সম্পর্কিত খবর