প্রকাশিত:
১০ অক্টোবর ২০২৬, ১৭:০৮
যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক দ্য চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউট (সিআইআই) থেকে সর্বোচ্চ পেশাগত স্বীকৃতি ‘ফেলো অব দ্য চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউট’ (এফসিআইআই) অর্জন করেছেন রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের পুনর্বীমা বিভাগের প্রধান আবদুল কাদির।
এফসিআইআই হলো বীমা পেশাজীবীদের জন্য সিআইআই-এর সর্বোচ্চ স্তরের পেশাগত সম্মান ও ফেলোশিপ।
আবদুল কাদির ইংরেজিতে স্নাতকোত্তর (এমএ) সম্পন্ন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স প্রফেশনালস সোসাইটির (বিআইপিএস) একজন আজীবন সদস্য।
তার এ গৌরবময় অর্জনে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বিআইপিএস। এক বার্তায় সংগঠনটি জানায়, এটি বীমা খাতে আবদুল কাদিরের নিষ্ঠা ও পেশাদারিত্বের এক অসাধারণ স্বীকৃতি, যা দেশের অন্যান্য বীমা পেশাজীবীদেরও দক্ষতা বৃদ্ধিতে গভীরভাবে অনুপ্রাণিত করবে।
এমএসএস