insurancejobsbd@gmail.com মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩

লাইফ বীমার সিইওদের হালনাগাদ তথ্য ও শিক্ষাগত সনদ চেয়েছে আইডিআরএ


প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৬, ১৯:২০

লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও)'দের হালনাগাদ তথ্য ও শিক্ষাগত যোগ্যতার সনদ চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

মঙ্গলবার (১৮ আগস্ট) এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব লাইফ বীমা প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, সিইও'দের হালনাগাদ জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। এর সঙ্গে তাদের সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্রও দিতে হবে।

এ ছাড়া সিইও হিসেবে তাদের নিয়োগে আইডিআরএ'র দেয়া অনুমোদনের কাগজপত্রও জমা দিতে বলা হয়েছে।

এসব তথ্য ও কাগজপত্র জমা দিতে তিন কার্যদিবস সময় দিয়েছে আইডিআরএ।

একই সঙ্গে সিইও'দের তথ্য অনলাইনেও হালনাগাদ করতে বলা হয়েছে। এ জন্য বিজ্ঞপ্তির সঙ্গে একটি গুগল ফরমের লিংক দেয়া হয়েছে। ওই ফরমে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

এমএসএস

সম্পর্কিত খবর