insurancejobsbd@gmail.com রবিবার, ২৮ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩

বীমা খাতের স্বস্তি: ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি হাজারে ১ টাকা রাখতে এফআইডি'কে আইডিআরএ’র চিঠি


প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ০৯:৩৭

বীমা কোম্পানিগুলোর ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি পূর্বের ন্যায় প্রতি হাজারে ১ টাকা বহাল রাখার পক্ষে অবস্থান নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। গত ২৫ জুন (বৃহস্পতিবার) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)'কে এই ফি অপরিবর্তিত রাখার নির্দেশ জারি করতে চিঠি দিয়েছে সংস্থাটি।

কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান ও সদস্যবৃন্দ বীমা মালিকদের সংগঠন বিআইএ (বিআইএ)'র সাথে আলোচনার পর সিদ্ধান্তে আসেন, ২০২৬ সালের জন্য প্রতি হাজার গ্রস প্রিমিয়ামে ১ টাকা ফি আদায় করাই সবচেয়ে যৌক্তিক।

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) শুরু থেকেই এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে আসছে। তারা এই বর্ধিত ফি-কে খাতের জন্য ‘বড় আর্থিক বোঝা’ হিসেবে আখ্যায়িত করে তা অবিলম্বে মওকুফের দাবি জানায়।

আইডিআরএ'র চিঠিতে ২০২৬ সালের ফি কমানোর সুপারিশ করা হলেও, সংশোধিত প্রবিধানমালা অনুযায়ী পরবর্তী বছরগুলোতে এই ফি কমানোর কোনো উদ্যোগ নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

​এখন পুরো বীমা খাতের নজর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। তারা আইডিআরএ-এর এই যৌক্তিক প্রস্তাব অনুমোদন করলে দেশের লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলো বড় ধরনের আর্থিক চাপ থেকে রক্ষা পাবে।

এমএসএস

সম্পর্কিত খবর