প্রকাশিত:
২৫ জুন ২০২৬, ০৮:৫৬
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনকে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)'র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) আইডিআরএ’র প্রধান কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফোরামের প্রেসিডেন্ট, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।
এ সময় দেশের বীমা খাতের শীর্ষ নির্বাহীদের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- বিআইএফ'র ভাইস চেয়ারম্যান এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কাজিম উদ্দিন; বিআইএফ'র জয়েন্ট সেক্রেটারি জেনারেল, বিআইএ'র কার্যনির্বাহী সদস্য এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম নুরুজ্জামান; এবং বিআইএফ'র ফাইন্যান্স সেক্রেটারি ও বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুন্সী মো. মনিরুল আলম।
আরো উপস্থিত ছিলেন বিআইএফ'র সাংগঠনিক সম্পাদক ও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. গিয়াস উদ্দিন এবং সংগঠনের নির্বাহী সদস্য ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. সামছুল আলম।
এছাড়াও দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন বীমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইওগণ উপস্থিত থেকে নবনিযুক্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানান এবং দেশের বীমা খাতের উন্নয়ন ও প্রসারে নতুন চেয়ারম্যানের সাথে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এমএসএস
মন্তব্য করুন: