insurancejobsbd@gmail.com মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

বীমা খাতে তরুণদের ক্যারিয়ার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা


প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ০৯:২১

শিপন ভূঁইয়া: বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, মধ্যবিত্ত শ্রেণি বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের আর্থিক সক্ষমতা বাড়ছে। কিন্তু এই অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে আর্থিক নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্বও বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। আর এখানেই নিহিত রয়েছে বীমা খাতের গুরুত্ব ও সম্ভাবনা।

বাংলাদেশের বীমা খাত এখনও কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি। সাধারণ মানুষের মধ্যে এখনো বীমা সম্পর্কে পর্যাপ্ত সচেতনতা গড়ে ওঠেনি। অনেক ক্ষেত্রে রয়েছে ভুল ধারণা ও আস্থার ঘাটতি। ফলে দেশের এক বিশাল জনগোষ্ঠী এখনও বীমা সেবার আওতার বাইরে রয়ে গেছে।

বাংলাদেশে বীমার প্রসার বা প্রবেশের হার (Insurance Penetration Rate) এখনও ০.৩৩% থেকে ০.৫৩% এর মধ্যে, যা এশিয়ার অনেক দেশের তুলনায় অত্যন্ত কম। অথচ প্রতিবেশী দেশ ভারতে এই হার প্রায় ৪% এর কাছাকাছি।

কিন্তু প্রতিটি চ্যালেঞ্জের মধ্যেই লুকিয়ে থাকে একটি বড় সম্ভাবনা।

বাংলাদেশে প্রায় ১৮ কোটির বেশি মানুষের বিশাল বাজার, দ্রুত বিকাশমান অর্থনীতি, ডিজিটাল প্রযুক্তির প্রসার এবং ক্রমবর্ধমান আর্থিক সচেতনতা বীমা শিল্পের সামনে অসীম সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আজ যে খাতটি এখনও প্রাথমিক বা বিকাশমান পর্যায়ে রয়েছে, আগামী দশকে সেটিই দেশের অন্যতম বৃহৎ আর্থিক খাতে পরিণত হতে পারে।

এই সুযোগকে কাজে লাগানোর জন্য প্রয়োজন শিক্ষিত, দক্ষ, প্রযুক্তিবান্ধব এবং ইতিবাচক মানসিকতার তরুণ নেতৃত্ব।

বীমা খাত তরুণদের জন্য শুধু একটি কর্মসংস্থানের সুযোগ নয়; বরং নেতৃত্ব বিকাশ, উদ্যোক্তা হওয়া, আর্থিক সমৃদ্ধি অর্জন এবং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার একটি অসাধারণ প্ল্যাটফর্ম।

যে তরুণ মানুষের আস্থা অর্জন করতে পারে, সমস্যার বাস্তবসম্মত সমাধান দিতে পারে এবং মানুষের ভবিষ্যতের নিরাপত্তার কথা ভাবতে পারে- বীমা খাতে তার সাফল্যের কোনো সীমা নেই।

তাই তরুণদের উচিত চ্যালেঞ্জ দেখে পিছিয়ে না যাওয়া; বরং সেই চ্যালেঞ্জকে সম্ভাবনায় রূপান্তর করা। প্রচলিত চাকরির গণ্ডির বাইরে এসে নেতৃত্বের স্বপ্ন দেখুন। শুধু নিজের ক্যারিয়ার নয়, দেশের আর্থিক নিরাপত্তা বিনির্মাণের এই মিশনে যুক্ত হোন।

বাংলাদেশের বীমা খাতের সবচেয়ে বড় সম্ভাবনা কোনো প্রযুক্তি বা পুঁজি নয়; সবচেয়ে বড় সম্ভাবনা হলো শিক্ষিত, সৎ ও উদ্যমী তরুণ প্রজন্ম।

আসুন, আমরা মেধা, সততা ও পেশাদারিত্বের শক্তিতে বাংলাদেশের বীমা শিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে যাই এবং একটি নিরাপদ, সুরক্ষিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।

লেখক: কলামিস্ট, ইন্স্যুরেন্স সেক্টর।

এমএসএস

সম্পর্কিত খবর